Tuesday, April 7, 2026

Cristiano Ronaldo: একাই ৮০৭! সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন রোনাল্ডো

Date:

Share post:

ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টটেনহ্যাম হটস্পারের হ্যাটট্রিকের সঙ্গে সঙ্গেই বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের নতুন নজির গড়লেন সিআর সেভেন। ভেঙে দিলেন জোসেফ বাইকানের ৬৬ বছরের পুরনো রেকর্ড।

এতদিন পর্যন্ত ৮০৫ গোল করে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রিয়ার প্রাক্তন ফুটবলার বাইকান। এই কীর্তি তিনি গড়েছিলেন ১৯৫৬ সালে। শনিবার রাতের পর রোনাল্ডোর নামের পাশে আপাতত জ্বলজ্বল করছে ৮০৭টি গোল! এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ব্রাজিলীয় তারকা রোমারিও (৭৭২ গোল)। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে লিওনেল মেসি (৭৫৯ গোল) এবং ফুটবল সম্রাট পেলে (৭৫৭ গোল)।
এদিকে, রোনাল্ডোর হ্যাটট্রিকের সুবাদে টটেনহ্যামকে ৩-২ গোলে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। খেলার ১২ মিনিটে দুরন্ত শটে গোল করে ম্যান ইউকে এগিয়ে দিয়েছিলেন সিআর সেভেন। কিন্তু ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেন। তিন মিনিটের মধ্যে ফের গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। তবে ৭২ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের আত্মঘাতী গোলে ২-২ করে দিয়েছিল টটেনহ্যাম। যদিও ৮১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ব্যক্তিগত হ্যাটট্রিক এবং দলের জয় নিশ্চিত করেন সিআর সেভেন নিজেই।

আরও পড়ুন- Haldia: তমলুকে সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা আইএনটিটিইউসি-র

Related articles

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...