Saturday, April 4, 2026

WB BY Election: তৃণমূলে চমক! আসানসোলে প্রার্থী শত্রুঘ্ন ও বালিগঞ্জে বাবুল

Date:

Share post:

উপনির্বাচনের দিন ঘোষণা হতেই ট্যুইট করে প্রার্থী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আসানসোল লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা এবং সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।

শনিবার নির্বাচন কমিশনের তরফে আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচনের দিন ঘোষণা করে। গণনা হবে ১৬ এপ্রিল।

প্রসঙ্গত গত ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্র বর্তমানে বিধায়ক-হীন। সেই কারণে উপনির্বাচন ঘোষণা কমিশনের।

অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দেন। একই সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে।


পশ্চিমবঙ্গের এই দুই কেন্দ্রে ছাড়া এদিন দেশের আরও একাধিক রাজ্যের একাধিক কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...