Tuesday, April 7, 2026

Sachin-Sreesanth: শ্রীশান্তকে আবেগঘন বার্তা দিলেন শচীন

Date:

Share post:

অবসর নেবেন আগে জানিয়ে দিলেও রঞ্জিতে গুজরাট ম্যাচে দলে জায়গা পাননি শান্তাকুমারন শ্রীশান্ত। হতাশ হয়ে বলেছেন, তিনি বিদায়ী ম্যাচটাও খেলার সুযোগ পেলেন না! তবে প্রাক্তন ফাস্ট বোলারের দুঃখ কিছুটা লাঘব হতে পারে শচীন তেন্ডুলকরের বার্তা পেয়ে। যিনি সোশ্যাল মিডিয়ায় শ্রীশান্তকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা দিয়েছেন।

শচীন লিখেছেন, ‘‘তোমাকে সবসময় একজন প্রতিভাবান বোলার হিসাবে দেখে এসেছি। যারমধ্যে অনেক স্কিল ছিল। ভারতীয় দলে অনেকদিন খেলার জন্য অভিনন্দন। শুভেচ্ছা থাকল তোমার সেকেন্ড ইনিংসের জন্যও“। কেরলের এই বোলারের ক্রিকেট কেরিয়ার ছিল রোলারকোস্টারে চড়ার মতো। ২০০৫-এর অক্টোবরে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শ্রীশান্ত। ২০১৩-র আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসিত হয়েছিলেন তিনি। শাস্তি উঠে যায় ২০১৯-এ।

ক্রিকেটের বাইরেও বর্ণময় চরিত্র কেরলের এই ক্রিকেটারের। শোনা যাচ্ছে এবার তিনি বিশ্বের নানা প্রান্তে টি ২০ লিগ খেলতে পারেন।

আরও পড়ুন- Cristiano Ronaldo: একাই ৮০৭! সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন রোনাল্ডো

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...