Tuesday, April 7, 2026

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভয়াবহ আকার নিতে পারে করোনা, সতর্কবার্তা WHO-র

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করতে পারে। সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)| ইউক্রেনের পাশাপাশি প্রতিবেশী দেশগুলিকেও এবিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি রুশ সেনাবাহিনীর(Russian Army) কাছে আবেদন জানানো হয়েছে তারা যেন ইউক্রেনের হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে হামলা না চালায়। যুদ্ধের জের যেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে না পড়ে।

যুদ্ধের জেরে প্রায় ২০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছে। হু আশঙ্কা করছে এঁদের থেকে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। কারণ হিসেবে জানানো হয়েছে, প্রথমত ইউক্রেনের বাসিন্দাদের টিকাকরণের মাত্রা ৩৪ শতাংশ। যা অন্যান্য দেশের নিরিখে অত্যন্ত কম। দ্বিতীয়ত, গত ৩-৯ মার্চ ইউক্রেন এবং সংলগ্ন দেশগুলিতে করোনা সংক্রমণের হার অত্যধিক বেড়েছে। এই ছ’দিনে ইউক্রেন-সহ পড়শি দেশগুলিতে সাত লক্ষ ৯১ হাজার ২১জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ১২ জনের। হু-র মতে এই সংখ্যা উদ্বেগজনক।

আরও পড়ুন:BJP: মরিয়া চেষ্টা! প্রার্থী ঘোষণার আগেই ২ কেন্দ্রের উপনির্বাচনে পরিচালন কমিটি গড়ল বিজেপি

যুদ্ধের মাঝেই ইউক্রেনে করোনা সংক্রমণ লাগাতার বেড়ে চলেছে। আগামী দিনে তা আরও বাড়তে পারে বলে অনুমান করছে হু। এ প্রসঙ্গে হু-র স্বাস্থ্য সংক্রান্ত জরুরি বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান বলেন, “যুদ্ধের কারণে ইউক্রেনে কোভিড টিকা দেওয়ার প্রক্রিয়া থমকে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে কোভিড পরীক্ষাও। আর এটাই সবচেয়ে উদ্বেগের একটা কারণ।” পাশাপাশি, যুদ্ধের জেরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া শরণার্থীরা নিজেদের অজান্তেই ভাইরাস বহন করে আনতে পারেন বলে মনে করছে হু।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...