Saturday, June 6, 2026

SIT -কে এক মাসের মধ্যে আনিস মৃত্যু তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

আগামী এক মাসের মধ্যে আনিস খান মৃত্যু তদন্ত শেষ করতে হবে । সোমবার সিট-কে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামী ১৮ এপ্রিল আনিস খান মৃত্যু মামলার পরবর্তী শুনানি হবে।

সোমবার ছিল আনিস মৃত্যু মামলার শুনানির দিন । আদালত এদিন সিট-কে সময়সীমা বেঁধে দিয়েছে । আদালত জানিয়েছে আগামী এক মাসের মধ্যে আনিস মৃত্যুর তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে । ফরেনসিক রিপোর্ট জমা করতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে। সেই সঙ্গে আদালত সিটকে নির্দেশ দিয়েছে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুত এই মামলার কাজ করতে হবে । পাশাপাশি আদালত বলেছে কারোর কথায় প্রভাবিত না হয়ে , অন্য কারোর নির্দেশ না মেনে সিট-কে এই তদন্তের কাজ শেষ করতে হবে। অত্যন্ত প্রয়োজন ছাড়া এই এক মাসের সময়সীমা সময়সীমা বাড়ানো হবে না । আগামী ১৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন তদন্তের রিপোর্ট খতিয়ে দেখে আদালত সেই অনুযায়ী নির্দেশ দেবে ।

ইতিমধ্যেই তদন্তে অযথা সময় ব্যয় করা হচ্ছে বলে আদালতের কাছে অভিযোগ জানিয়েছে আনিস খানের পরিবার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই সিট-কে অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন । এদিনের আদালতের নির্দেশও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে মান্যতা দিল। আনিস মৃত্যু তদন্তে রাজ্য সরকার বা আদালত কেউই সময় ব্যয় করতে রাজি নয়।

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...