Wednesday, February 25, 2026

বিজিপ্রেসের ২২৩ জন কর্মীর চাকরি যাবে না, অন্যত্র নিয়োগ করা হবে: পার্থ চট্টোপাধ্যায়

Date:

Share post:

কলকাতার দক্ষিণে তারাতলা সংলগ্ন বিজি প্রেসে কর্মরত একজন কর্মীরও চাকরি যাবে না বলে আশ্বস্ত করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিজি প্রেসের ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেখানেই এই মুহূর্তে বিজি প্রেসে কর্মরত ২২৩ জন টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কর্মীর ভবিষ্যৎ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় বিজি প্রেসের ২২৩ জন কর্মীর কারও চাকরি যাবে না। যোগ্যতা অনুযায়ী তাঁদের অন্যত্র বদলি ও নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী বিজি প্রেস সহ তৎসংলগ্ন অংশে ক্লিন ও গ্রিন স্মার্ট সিটি তৈরি করবে রাজ্য সরকার৷

দীর্ঘদিন ধরেই ধুঁকতে থাকা বিজি প্রেস অধিগ্রহণ করেছে সরকার। বিজি প্রেস নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বিজি প্রেস আপাতত ওখান থেকে গুটিয়ে নেওয়ায় ২২৩ জন কর্মীর চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয়। উদ্বিগ্ন হয়ে পড়েন বিজি প্রেসের কর্মীরা৷ মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় বৈঠকের পর সকলে আশ্বস্ত হন। মন্ত্রী বলেন, ইউনিয়নের সদস্যরা এসেছিলেন। তাঁদের জানিয়েছি, যাই হোক না কেন, ২২৩ জন কর্মীর চিন্তা কারণ নেই। তাঁদের যোগ্যতা অনুযায়ী অন্যত্র কাজ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মূল মন্ত্রই হল, সবার হাতে কাজ, সবার পেটে ভাত।

আরও পড়ুন- “এবার শুধু রঙ No Wrong”, নবম বছরে পদার্পণ করল কলকাতা বসন্ত উৎসব

spot_img

Related articles

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু...

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...

মোদি সরকারের বইতে বিচার ব্যবস্থার অবমাননা: NCERT-র বিরুদ্ধে মামলার পথে সুপ্রিম কোর্ট!

খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এনসিইআরটি। সাম্প্রতিক সময়ে একাধিক বর্ষের একাধিক সিলেবাসে এমন বিষয় তুলে ধরা হয়েছে, যা...

উদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের

বামশাসিত কেরালার নাম বদলে সিলমোহর মিলতেই ফের রাজধানীর নাম পরিবর্তনের ধুঁয়ো তুলল বিজেপি। মঙ্গলবারই, রাজ্যের দাবি মেনে আনুষ্ঠানিকভাবে...