Saturday, March 14, 2026

Corona update: করোনায় বিপর্যস্ত চিন, সুস্থতার পথে ভারত!

Date:

Share post:

ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা(Corona) ভাইরাস। পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে চিন(China), লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona)আক্রান্তের সংখ্যা। সেখানে কিছুটা হলেও স্বস্তিতে ভারত(India)। যদিও খানিকটা চিন্তা মৃত্যুহার (Death rate) নিয়ে।

বাংলা তথা দেশ জুড়ে করোনা রিপোর্ট (Corona Report) অনেকটাই স্বস্তিদায়ক। কড়া বিধিনিষেধ এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণের গ্রাফকে নিম্নমুখী করা সম্ভবপর হয়েছে।একদিকে যেখানে চিনে প্রত্যেক দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, পাশাপাশি লকডাউনের (Lockdown)পথেও হাঁটতে বাধ্য হয়েছে সেদেশের সরকার। তখন এদেশে অনেকটাই করোনার দাপট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ।মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। দিল্লিতে সংক্রমিত ১৩৬ জন, মহারাষ্ট্রে এই সংখ্যাটা ১৫০ এর বেশি। তবে বাংলা অনেকটা নিশ্চিন্তে, গত ২৪ ঘণ্টার করোনা রিপোর্ট বেশ স্বস্তিদায়ক । একদিনে পশ্চিমবঙ্গে আক্রান্ত ৩৫ জন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৪৬ হাজার ১৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪ হাজার ৭২২ জন। কিন্তু উদ্বেগ বাড়ছে মৃত্যুহার নিয়ে।মঙ্গলবারের বুলেটিন বলছে, একদিনে দেশে করোনা বলি বেড়ে ৯৭। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৯৭৪ জনের।

এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮০ কোটি ৪০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে বলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।বুধবার অর্থাৎ ১৬ মার্চ থেকে দেশজুড়ে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে।


 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...