Monday, April 6, 2026

India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে জয়ই লক্ষ‍্য ভারতের

Date:

Share post:

বুধবার আইসিসি মহিলা বিশ্বকাপে (ICC World Cup) পরবর্তী ম‍্যাচে নামতে চলেছে ভারত (India)। প্রতিপক্ষ ইংল‍্যান্ড (England)। শেষ ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ( West Indies) হারিয়ে এই মুহুর্তে দুরন্ত ছন্দে রয়েছে মিতালি রাজের (Mithali Raj) দল। বুধবার ইংল‍্যান্ডের বিরুদ্ধেও জিততে মরিয়া ভারতের প্রমিলা ব্রিগেড।

চলতি বিশ্বকাপে সব ম্যাচেই ভারত শুরুর দিকের উইকেটগুলি দ্রুত হারিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন কোচ রমেশ পাওয়ার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে এই একই বিষয় তুলে ধরলেন হরমনপ্রীত কৌরও। এদিন তিনি বলেন,” কখনও কখনও আমরা পর পর উইকেট হারাচ্ছি। সেটা নিয়ে আমরা কাজ করছি। বাকি সব কিছুই ঠিক আছে। আমাদের চাপ মুক্ত থাকতে হবে। পরিস্থিতি যাই হোক, উপভোগ করতে হবে। অনেক সময় এটা ভাল পারফরম্যান্স করতে সাহায্য করে।”

২০১৭ সালে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। সেই ক্ষত যে এখনও জ্বলজ্বলে তা মনে করিয়ে দিতে ভুললেন না হরমনপ্রীত কৌর। এদিন তিনি বলেন, “বড় প্রতিযোগিতা সব সময়ই গুরুত্বপূর্ণ। তার থেকেও গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা। এ সময় আপনাকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। দলের জন্য পারফর্ম করতে হবে। এটাই হয়তো বিশ্বকাপে আমার ভাল পারফরম্যান্সের কারণ।”

আরও পড়ুন:ICC Ranking: আইসিসি একদিনের র‍্যাঙ্কিং-এ পতন মিতালি, ঝুলনদের

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...