Tuesday, March 17, 2026

IPL: আইপিএল-এর নিয়মে আসতে পারে বদল, ডিআরএস, সুপার ওভারে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI: সূত্র

Date:

Share post:

২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ( IPL)। সূত্রের খবর চলতি আইপিএল থেকে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড( BCCI)। জানা যাচ্ছে ডিআরএস (DRS) এবং সুপার ওভারে (Super Over) বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই।

এখনও পযর্ন্ত আইপিএলে যা নিয়ম ছিল, তা হল প্রতিটি ম্যাচে একটি করে ডিআরএস ছিল। অর্থাৎ প্রতি ইনিংসে দু’দল একবার করে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারত। সূত্রের খবর, এবার থেকে ডিআরএস এক থেকে বাড়িয়ে দুই করা হতে পারে। অর্থাৎ দলগুলি চাইলে দু’বার আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবেন। এছাড়াও জানা গিয়েছে, প্লে-অফ স্তরে নির্ধারিত সময়ের মধ্যে যদি সুপার ওভার শেষ না করা যায় তবে যে দল লিগ তালিকায় উপরে ছিল সেই দলকে জয়ী ঘোষণা করা হতে পারে।

এছাড়াও জানা যাচ্ছে, করোনার কারণে জৈবদুর্গের নিয়মেও বদল আনতে পারে বিসিসিআই। সংক্রমণ এড়াতে চলতি বছর থেকে বিমানে করে কোথাও যেতে পারবে না দলগুলি। অর্থাৎ এক জায়গা থেকে অন‍্য জায়গায় দল গুলি যাতায়াত করবে বাসে করেই। সেই সঙ্গে করোনার কারণে কোনও দল ১১ জন ক্রিকেটারকে মাঠে নামাতে না পারলে সেই খেলা পিছিয়ে অন্য দিন করা হতে পারে। সে দিনও খেলা না হলে কী হবে সেই সিদ্ধান্ত নেবে আইপিএলের টেকনিক্যাল কমিটি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...