Saturday, June 27, 2026

নিষেধের পরও মাধ্যমিক পরীক্ষায় বসায় স্ত্রীকে অ্যাসিড ছুড়ল স্বামী

Date:

Share post:

স্ত্রী মাধ্যমিক পরীক্ষা(Madhyamik) দিক এটা একেবারেই পছন্দ ছিল না স্বামীর। তাই স্বামীর ইচ্ছার বিরুদ্ধে পরীক্ষায় বসায় নির্মম শাস্তি ভোগ করতে হল ছাত্রীকে(Student)। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেই মাধ্যমিক পরীক্ষার্থী স্ত্রীকে অ্যাসিড ছুড়ল(Acid Attack) স্বামী। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মাধ্যমিক পড়ুয়া হীরা বানি খাতুন। ঘটনাটি ঘটেছে নলহাটি থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালপুর গ্রামের বাসিন্দা ওই ছাত্রী হীরা বানি আজ মাধ্যমিকের শেষ দিনে ভৌতবিজ্ঞান পরীক্ষায় বসতে নলহাটি গার্লস হাই স্কুলে পৌঁছেছিল। স্কুলের বাইরে সহপাঠীদের সঙ্গে ওই পড়ুয়া যখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় ওই পড়ুয়ার স্বামী রাজেশ শেখ। বারণ করার পরও সে কেন পরীক্ষা দিতে এসেছে তাই নিয়ে বচসা শুরু হয় দুজনের মধ্যে। দুজনের কথা কাটাকাটিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে হীরা বানির দিকে ছুঁড়ে মারে রাজেশ। অ্যাসিডে মুখ ও হাত পুড়ে যায় হীরা বানির। সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসা চলছে তার। অতর্কিতে এই অ্যাসিড হামলায় চাঞ্চল্য ছড়ায় সেখানে উপস্থিত অন্য পড়ুয়াদের মধ্যে। ইতিমধ্যেই অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...