Wednesday, February 25, 2026

দলনেত্রীর অনুমোদনেই পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্ণয়, টুইট সুখেন্দু শেখরের

Date:

Share post:

রাজ্যের ১০৮ পুরসভার ভোটে ১০৪টিতেই জয়ী হয়েছে শাসক দল তৃণমূল। এবার ধীরে ধীরে পুরসভাগুলির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম চূড়ান্ত করছে শীর্ষ নেতৃত্ব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে সেই তালিকা তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেও তৃণমূলের দখলে আসা সমস্ত পুরসভার পদাধিকারীদের নাম ঘোষণা হয়ে যাবে।

আরও পড়ুনঃPanihati Councilor Murder: পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর খুনে আটক আরও ৩

মমতা বন্দ্যোপাধ্যায় অধিকাংশ ক্ষেত্রেই গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞতা, ভাবমূর্তি, কাজ করার দক্ষতা বিষয়গুলির উপর। সেই ইঙ্গিত গত সপ্তাহে নজরুল মঞ্চের সভাতে নিজেই দিয়েছিলেন তৃণমূল নেত্রী। পরিস্থিতি অনুযায়ী বেশকিছু ক্ষেত্রে সুযোগ পেতে পারেন নতুনরাও। গোটা বিষয়টি নিয়ে বেশ সাবধানী তৃণমূল নেতৃত্ব।


পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের, সিআইসি যাঁরা হবেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের যে চূড়ান্ত হচ্ছে, সেই বিষয়টি আরও একবার সকলের নজরে আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। একটি টুইটে তিনি সংশ্লিষ্ট সকলের উদ্দেশে আবেদন করে বলেন, “রাজ্যের যে সমস্ত পুরসভায় তৃণমুল কংগ্রেসের যারা যে দায়িত্ব পেয়েছেন তা রাজ্য নেতৃত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন, সবাই মিলে নিজ এলাকায় নগরবাসীর প্রত্যাশা পূরণের জন্য নিজেদের সম্পূর্ণভাবে জনসেবায় সমর্পিত করবেন।”

 

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...