Wednesday, June 24, 2026

দলীয় কাউন্সিলর খুনের প্রতিবাদ, বিধানসভার বাইরে বিক্ষোভ যুব কংগ্রেসের

Date:

Share post:

বিধানসভায় কোনও আসন নেই। তাই গেটেই বিক্ষোভ দেখালেন যুব কংগ্রেস কর্মীরা। পুরুলিয়ার ঝালদার কাউন্সিলর তপন কান্দুর খুনের আঁচ এবার বিধানসভার (Assembly) বাইরেও। মঙ্গলবার, দোষীদের দ্রুত শাস্তির দাবিতে বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা। বিক্ষোভকারীদের বিধানসভার গেটের আগই বিক্ষোভকারীদের আটকায় পুলিশ (Police)। বাধা টপটে যেতে গেলে যুব কংগ্রেসের কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করছে পুলিশ।

ঝালদায় কংগ্রেস (Congress) কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে হত্যা করা হয়। এদিন লোকসভায় এই বিষয়টি নিয়ে সরব হন বহরমপুরের সাংসদ তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhuri)। শুধু তপন কান্দু খুনের ঘটনাই নয়, অধীর চৌধুরী সংসদে সরব হন ছাত্র নেতা আনিস খানের খুনের ঘটনা নিয়েও। অধীর চৌধুরীর এই অভিযোগের সময় তৃণমূলের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়। দলীয় কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি করেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...