Friday, April 3, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • খুলছে জট।পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার আরও ১।
  • ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার ১।
  • তৃণমূল কাউন্সিলর খুনে আগরপাড়ায় মোমবাতি মিছিল। সিবিআই নয়, সিআইডিতেই আস্থা স্ত্রীর। দোষীদের গ্রেফতারির দাবিতে ঝালদায় পথে কংগ্রেস।
  • রাজ্যের সব পুরবোর্ড গঠন করতে হবে শান্তিতে। ডিএম-এসপিদের বার্তা মুখ্যসচিবের। কড়া হাতে রাজনৈতিক সংঘর্ষের মোকাবিলা করার নির্দেশ।
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। বঙ্গ ও ওড়িশা উপকূলে ঘণ্টায় ১৫০ কিমি বেগে এই ঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
  • আজ সকাল ১০টায় সংসদের অধিবেশন ইপিএফে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের বিরোধিতা করতে পারে বিরোধীরা।
  • আজ রাজ্য বিধানসভার অধিবেশন রয়েছে। বেলা ১১টা থেকে অধিবেশন শুরু হওয়ার কথা ।
  • আজ দুপুর ১টা নাগাদ বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনা রয়েছে। ওই আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত এ রাজ্যের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।
  • গরুপাচার মামলায় সিবিআইয়ের দফতরে সশরীরে উপস্থিত সম্ভব নয়। তাই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন। বুধবার মামলার শুনানি।
  • হিজাব বিতর্কে নয়া মোড়, কর্ণাটক হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন আন্দোলনকারীদের।
  • আজ থেকে দেশজুড়ে ১২ ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিনেশন শুরু।
  • ইউক্রেনের উপর আরও জোরদার রুশ হামলা। রাত থেকেই কিভ দখলের লক্ষ্যে ‘ফাইনাল অ্যাসল্ট’ শুরু করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। বিভিন্ন দিক থেকে শুরু হয়েছে হামলা। মৃত বহু সেনা এবং সাধারণ নাগরিক। রুশ ফৌজের ধারাবাহিক বোমাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হানার জেরে ইউক্রেনের রাজধানী কিভে জারি হল কার্ফু।

 





Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...