Monday, June 22, 2026

কাউন্সিলর খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

Date:

Share post:

দুই  কাউন্সিলর খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governer Jagdeep Dhankhar)।  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেছেন, ‘এরকম হওয়া উচিত নয়।  এরকম পরিবেশ কখনও আশা করা যায় না। পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাক, সেটাই চাইছি।’ রাজ্যপালের উদ্বেগকে বিশেষ আমল দিতে চাননি তৃণমূল নেতা সৌগত রায়। তিনি জানিয়েছেন, দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতারও করেছে।

গত রবিবার পানিহাটি এবং পুরুলিয়ার ঝালদায় দুই কাউন্সিলর খুন হয়েছেন।  পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুন করা হয়।  ওই একই দিনে  সন্ধ্যায় খুন হন পানিহাটি পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেফতারও করা হয়েছে।

Related articles

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...