Saturday, June 6, 2026

KIFF: সিনে প্রেমীদের জন্য সুখবর! এপ্রিলেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

রুপোলী সিনেমা শহরে দেবে পা, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। সিনে প্রেমী মানুষদের জন্য সুখবর! শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(Kolkata International Film Festival)। বাংলা নববর্ষেই(Bengali New Year) সিনে উৎসব। ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ২৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th Kolkata International film Festival)।

করোনার করাল কাঁটা বারবার বিনোদনে বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল। কিছুতেই আর সামাল দেওয়া যাচ্ছিল না। তবে সব ভালো যার শেষ ভালো আর তাই শেষমেশ সব বিপত্তি কাটিয়ে চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারপার্সন ও পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)সেই কাঙ্খিত ঘোষনাটি করলেন। আগামি মাসের শেষ সপ্তাহেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(KIFF)। রাজ সংবাদমাধ্যমকে জানান ১০০ শতাংশ কর্মী নিয়েই খোলা থাকবে হলগুলি। চলচ্চিত্র উৎসবের(Film Festival)শুরুতেই সত্যজিৎ রায়ের(Satyajit Ray)জন্ম শতবর্ষের কথা মাথায় প্রদর্শিত হবে ‘অরন্যের দিনরাত্রি’ছবিটি। পাশাপাশি ‘সতরঞ্জ কে খিলাড়ি’ ‘পথের পাঁচালি’,’হীরক রাজার দেশে’র মত একগুচ্ছ সিনেমা থাকছে এবছরের তালিকায়। উৎসব কমিটি সূত্রে খবর সাত দিন ধরে চলবে সিনে উৎসব। এবছর মোট ৪১ টি দেশের ১৬০ টি সিনেমা দেখানো হবে। এই বছর নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভবনা রয়েছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবছর শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত ও হাঙ্গেরিয়ন ফিল্মমেকার মিকলোস ইয়াঞ্চকে। রাজ চক্রবর্তী জানিয়েছেন উৎসবের আয়োজন করতে পেরে তাঁরা খুশি। করোনা মোকাবিলায় এগিয়ে বাংলা, তাই মানুষ হই হই করে সিনেমা দেখুন এটাই কাম্য জানাচ্ছেন রাজ চক্রবর্তী। তবে মাস্ক পরা বাধ্যতামুলক তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

 

Related articles

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...