Tuesday, February 24, 2026

Nabadwip:চৈতন্যদেবের জন্মস্থানে কসাইখানায় ‘না’, কেন্দ্রের পাঠানো টাকা ফেরত দিল রাজ্য

Date:

Share post:

ঐতিহ্যবাহী পুণ্যভূমি নবদ্বীপ (Nabadwip)শহর, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এই জন্মস্থানের এক আলাদা ধর্মীয় মাহাত্ম্য (Religious greatness)রয়েছে। তাই এখানে কোনও ভাবেই কসাইখানা নয়। কেন্দ্রকে (Central Government) টাকা ফিরিয়ে দিল রাজ্য সরকার(West Bengal Government)। নবদ্বীপ শহরে কসাইখানা তৈরি নিয়ে একটি মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার জানিয়েছে, তারা কসাইখানা তৈরির অর্থ কেন্দ্রকে ফিরিয়ে দিয়েছে।

২০১৭ সালে পুণ্যভূমি নবদ্বীপ (Nabadwip) শহরে কসাইখানা তৈরির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে(Calcutta Highcourt)একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। কেন্দ্রে নমো সরকার ক্ষমতায় আসার পরে রাজ্যের নজরদারিতে প্রতিটি পুরসভা এলাকা এবং জেলায় জেলায় কিছু কসাইখানা তৈরিতে সম্মতি দিয়েছিল কেন্দ্র সরকার। সেইমত যে তালিকা প্রকাশ করা হয় তাতে নবদ্বীপ পুরসভার নাম উঠে আসে। এরপর কসাইখানা তৈরির জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা পাঠানো হয়েছিল রাজ্যকে। তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ভক্তিসাধন তৎপর মহারাজ।

ভক্তিসাধন তৎপর মহারাজ আদালতে যে আবেদন করেছিলেন তাতে স্পষ্ট করে বলা হয়েছে যে কসাইখানা করা যেতে পারে কিন্তু মাথায় রাখতে হবে কোনও ভাবেই যেন কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত না করা হয়। কারণ বৈষ্ণব ধর্মের প্রবর্তক তথা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্মস্থান হল এই নবদ্বীপ শহর। এখানে কসাইখানা তৈরি হলে অশান্তির আবহ তৈরির আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাই যাতে কসাইখানা তৈরি না করা হয় তার জন্য কলকাতা হাইকোর্টের কাছে তিনি আবেদন জানান।কিন্তু এই মামলা চলাকালীনই কসাইখানা তৈরির জন্য কেন্দ্রের কাছ থেকে বরাদ্দ অর্থ রাজ্যের কাছে আসে। কিন্তু কসাইখানা তৈরি করা কতটা যুক্তিযুক্ত? এই বিষয়ে চিন্তা ভাবনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সময় নেওয়া হয়। এরপর সর্বসম্মতিক্রমে কসাইখানা তৈরি না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই মর্মেই কেন্দ্রের অর্থ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে রাজ্যের তরফে জানানো হয়। রাজ্য সরকারের কৌঁসুলি মঙ্গলবার আদালতকে গোটা বিষয়টি জানাবার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার নিষ্পত্তি করে দেন ।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...