Friday, June 26, 2026

Assembly: রাজ্যের পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা, রাফ অ্যান্ড টাফ হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিধানসভায় রাজ্য পুলিশের ভূয়সী প্রশংস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বুধবার, বিধানসভায় ভাষণে তিনি বলেন, “সব পুলিশকে দিয়ে সবটা হবে না। ৯৯ শতাংশ পুলিশ (Police) ভালো। দুয়েক জন খারাপ হতে পারে। অস্বীকার করছি না।“ মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ কাজ করে। তাদের প্রশংসা করা উচিত। “এ রাজ্যের পুলিসের সঙ্গে একমাত্র তুলনা করা যেতে পারে স্কটল্যান্ড ইয়ার্ডের। ফলে সব জায়গায় তাদের দোষ ধরলে চলবে না।“

আনিস খানের (Anis Khan) মৃত্যু থেকে শুরু করে দুই নব নির্বাচিত কাউন্সিলরের হত্যায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আনিস কাণ্ডে পুলিশ গ্রেফতার হয়েছে। অনুপম দত্তের (Anupon Dutta) ছোট দুটো শিশু রয়েছে। তাঁকে খুন করে দেওয়া হয়েছে। ঝালদায় তৃণমূল (TMC) করা সত্ত্বেও গ্রেফতার হয়েছে। তিনি বলেন, “কোনও রঙ না দেখেই ব্যবস্থা নেওয়া হবে। আইন আইনের পথে চলবে।“

আরও পড়ুন:‘বাড়ি যাবে আয়কর বিভাগ’, বিধানসভায় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে হুমকি শুভেন্দুর

“আমরা যখন আনন্দ করি পুলিশ রাস্তায় কাজ করে তখন। তাদের দিকটাও দেখতে হবে। যখন খেলা-মেলা হয় তখন পুলিশ কাজ করে। তাদের প্রশংসা করা উচিত।“ সাইক্লোন, কোভিড, দাঙ্গায় কাজ করেছেন পুলিশ কর্মীরা। ১২০ জন পুলিশ কোভিডে মারা গিয়েছেন। জানান মুখ্যমন্ত্রী। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...