Saturday, March 28, 2026

Narad Case:নারদ মামলায় বিচার ভবনে হাজিরা দিলেন ফিরহাদ, শোভন

Date:

Share post:

বুধবার নারদ মামলায় বিচার ভবনে হাজিরা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম(Firhad hakim)। সেই সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Bandopadhyay) নিয়ে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায়(Shovon Chattopadhyay)। অসুস্থতার কারণে অনুপস্থিত কামারহাটির বিধায়ক।

কয়েক মাস আগেই রাজ্য জুড়ে আলোচনার শিরোনামে ছিল নারদ মামলা।বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কিছুদিন পরেই রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ও নেতাকে গ্রেফতার করা হয়। কিন্তু শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান তাঁরা। এরপর কালীপূজোর রাতে প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়। তাই স্বভাবতই তাঁকে বাদ দিয়ে মামলা চলতে থাকে। জামিনের শর্ত মেনেই বুধবার বিচার ভবনে হাজিরা দেওয়ার কথা বলা হয় ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্রকে। কিন্তু গলায় অস্ত্রোপচার হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারেননি কামারহাটির বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। তবে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। সেই সঙ্গে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায়, এ দিন হাজির ছিলেন বৈশাখীও।

গত বছর নারদ সংক্রান্ত মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছিল। অন্তর্বর্তী জামিনের শর্ত মেনে সেই মতো গত নভেম্বরের তাঁরা হাজিরা দেন। পরবর্তী হাজিরার দিন ছিল আজ বুধবার। উল্লেখ্য ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তাঁরা। দেশ ছাড়তে পারবেন না, এই শর্তেই জামিন মঞ্জুর করা হয়েছিল তিন নেতৃত্বের। জানুয়ারিতে মাসে নিশ্চিত হয় জামিন। আদালতের নির্দেশ অনুযায়ী, ওই তিন নেতা ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিয়েছিলেন । এই মামলায় চার্জশিট পেশ করেছিল ইডি।

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...