Saturday, April 4, 2026

Punjab: লজ্জার হারের পর সোনিয়ার নির্দেশমতো প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর

Date:

Share post:

‘কংগ্রেস গড়’ হিসেবে পরিচিত পাঞ্জাব(Punjab) এবার ‘হাত’ ছাড়া হয়েছে। দলের চুড়ান্ত ব্যর্থতার পর মঙ্গলবারই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী(Sonia Gandhi) নির্দেশ দিয়েছিলেন হেরে যাওয়া ৫ রাজ্যের প্রদেশ সভাপতিদের ইস্তফা দেওয়ার। সেই নির্দেশ মেনে বুধবার পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Sing Sidhu)। টুইট করে এদিন সেই ইস্তফাপত্রও প্রকাশ্যে আনেন তিনি।

এদিন সকালে নিজের টুইটারে ইস্তফাপত্রের ছবি প্রকাশ্যে আনেন সিধু। একইসঙ্গে টুইটারে তিনি লেখেন, কংগ্রেস সভাপতির ইচ্ছানুসারে আমি আমার ইস্তফা পেশ করলাম। উল্লেখ্য, মঙ্গলবার সোনিয়া গান্ধী নির্দেশ দেন, হেরে যাওয়া ৫ রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতিদের ইস্তফা দিতে হবে। সেইমতো মঙ্গলবার ইস্তফা দেন পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি সিধু। পাশাপাশি সোনিয়ার তরফে নির্দেশ রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতিদের ইস্তফা দিতে হবে। সেইমতো এই তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের অজয়কুমার লাল্লু, উত্তরখণ্ডের গণেশ গোদীয়াল, গোয়ার গিরীশ চোড়নকর এবং মণিপুরের প্রদেশ সভাপতি এন লোকেন সিং। এদিকে সিধুর পাশাপাশি হারের দায় নিয়ে মঙ্গলবার সকালেই ইস্তফা দিয়েছেন গোয়া প্রদেশ কংগ্রেস সভাপতি গিরীশ চোড়নকর।

 

আরও পড়ুন: By Election: উপনির্বাচনের দিনক্ষণ পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

প্রসঙ্গত, ৫ রাজ্যে লজ্জাজনক হারের পর গত রবিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (Congress Working Committee) বৈঠকে ফের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম উঠে এসেছে। অন্যদিকে গান্ধী পরিবারের হাত থেকে কংগ্রেসকে মুক্ত করার দাবিতে ফের সরব হয়ে উঠেছেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্বরা। সবমিলিয়ে ঘরোয়া কোন্দলে জর্জরিত হাত শিবির।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...