Monday, April 6, 2026

বারান্দায় গোখরো, আতঙ্কে বাড়ির বাইরে রাত কাটাল দাস পরিবার

Date:

Share post:

ঘরের ভেতর থেকে উদ্ধার হল পাচ ফুট লম্বা বিষধর গোখরো সাপ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ১ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায়। রাত তখন প্রায় ১১ টা। বাড়ির অনেকেই ঘুমিয়ে পড়েছেন, কেউ নিজের ঘরে টিভি দেখছেন। সেই সময় কাবেরী দাসের ছেলে কাজ থেকে অন্যান্য দিনের মতোই বাড়ি ফিরছিলেন । সিঁড়ি দিয়ে ঘরে ঢুকতে যাওয়ার সয়ময়েই শো শো শব্দ কানে ভেসে আসে। আলো জ্বালাতেই দেখেন সিড়ির সামনে কুন্ডলী পাকিয়ে ফনা তুলে আছে গোখরো। ভয়ে চিৎকার করে পরিবারের অন্যদের ডাকেন তিনি
আশে পাশের প্রতিবেশীরাও তাদের চিৎকারে ছুটে আসেন। এরপর ফোন করা হয় ধূপগুড়ির পরিবেশ প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের।ছুটে আসেন পরিবেশ প্রেমীরা । প্রায় আধ ঘণ্টার চেষ্টায় ৫ ফুট লম্বা গোখরো সাপটিকে ধরে বস্তাবন্দি করেন। তারপর আতঙ্ক মুক্ত হয় গোটা পরিবার। সাপটিকে উদ্ধার করে জঙ্গলে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...