Tuesday, June 23, 2026

রাশিয়া থেকে তেল কিনলে ইতিহাসে ভুল দিকে থাকবে ভারত: হুমকি আমেরিকার

Date:

Share post:

যুদ্ধের জেরে রাশিয়ার(Russia) থেকে অপরিশোধিত তেল কেনার পাশাপাশি একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা(America)। বাইডেনের(Joe Biden) পাশাপাশি একই পথে হেঁটেছে বহু দেশ। এই পরিস্থিতিতে গুঞ্জন শুরু হয়েছে রাশিয়া থেকে বিশেষ ছাড়ে তেল কিনতে পারে ভারত। তবে একইসঙ্গে আশঙ্কাও তৈরি হয়েছে নয়াদিল্লির উপরে কি কোনও নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা? এবিষয়েই এবার আমেরিকার তরফে নিজেদের অবস্থান স্পষ্ট করা হল। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, এর জন্য ভারতের উপর হয়ত কোনও নিষেধাজ্ঞা জারি হবে না। তবে ভারত(India) যদি এই সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে ইতিহাসে ভুল দিকে স্থান হবে নয়াদিল্লির। ফলে সরাসরি না হলেও আমেরিকার তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্ত নেয় তবে তা মোটেই ভালভাবে নেবে না আমেরিকা।

সম্প্রতি সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকির কাছে জানতে চাওয়া হয় ভারত কি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে? জবাবে তিনি জানান, “আমার মনে হয় না এর ফলে কোনও নিষেধাজ্ঞা জারি হতে পারে। কিন্তু এও মনে হয়, পাশাপাশি এটাও ভাবতে হবে এই মুহূর্তে ইতিহাস লেখা হলে কে কোন পক্ষে থাকবে। রাশিয়ার নেতৃত্বকে সমর্থনের অর্থই তাদের আগ্রাসনকেও সমর্থন করা। যে আগ্রাসনের ফলাফল ভয়ংকর।” পাশাপাশি মার্কিন কংগ্রেসের সদস্য ভারতীয় বংশোদ্ভূত অ্যামি বেরা জানান, “রাশিয়া থেকে অতিরিক্ত ছাড়ে ভারতের অপরিশোধিত তেল কেনার যে বিষয়টি প্রকাশ্যে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। যে সময় ইউক্রেনের মানুষের প্রতি বিশ্বের বিভিন্ন দেশ একজোট হচ্ছে এবং রাশিয়ার মারণ হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছে সেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং কোয়াডের একজন নেতা হিসেবে ভারতের এটা দায়িত্ব, যেন কোনও ভাবেই তারা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে পুতিন এবং তাঁর আগ্রাসনকে সমর্থন না করে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...