Tuesday, April 7, 2026

Bangladeshi Tourist Visa : স্থগিত ট্যুরিস্ট ভিসায় যাওয়া যাবে ভারতে

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের আগে ইস্যু করা যেসব ভারতীয় ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছিল, তা পুনর্বহাল করেছে ভারত।

ফলে ওই সময়ে ইস্যু করা ভিসা ব্যবহার করে বাংলাদেশি পর্যটকরা ভারত ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।
হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের মার্চের আগে ভারত ভ্রমণে আগ্রহী অনেক বাংলাদেশি ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেয়েছিলেন।

তবে করোনা সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়েছিল। এমন ভিসাধারীরা ওই সময়ে ইস্যু করা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে এখন ভারত ভ্রমণ করতে পারবেন। তবে এ ভিসা শুধু আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়া বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের নতুন ট্যুরিস্ট ভিসা ইস্যু অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের শেষদিকে বিমান চলাচল বন্ধের পর ভারতীয় সব ভিসাও স্থগিত রাখা হয়। পরে ২০২০ সালের অক্টোবরে ব্যবসা, পড়াশোনা ও গবেষণা কাজে ভারতে যেতে ইচ্ছুকদের জন্য ভিসায় কিছুটা ছাড় দেওয়া হয়।

এরপর গত বছরের ১৫ নভেম্বর ট্যুরিস্ট ভিসা চালু করা হলেও তা শুধু চার্টার্ড বিমানে ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য ছিল। ফলে সাধারণ পর্যটকদের জন্য ভারত ভ্রমণে বিধিনিষেধ থেকে যায়। সম্প্রতি কয়েকটি রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যু নিয়ে নতুন নির্দেশনা দেয়।

 

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...