Thursday, June 25, 2026

চতুর্থ ঢেউ আটকাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগাম সতর্কবার্তা কেন্দ্রর

Date:

Share post:

করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ক্রমশ বেড়ে উঠেছে বিশ্বে। ভারতের মাটিতে তা আছড়ে পড়ার আগে আগাম সতর্কতা নিল কেন্দ্রীয় সরকার। চতুর্থ ঢেউ যাতে দেশে বিপদের কারণ হয়ে না ওঠে তার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পাঁচ দফা কৌশলে’ পদক্ষেপ নেওয়া পরামর্শ দেওয়া হল।

কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ যে পাঁচ দফা পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে পরামর্শ দিয়েছেন তা হল পরীক্ষা-চিহ্নিতকরণ-চিকিত্‍সা-টিকাকরণ ও কোভিড-বিধি মেনে চলা। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, সেন্টিনেল সাইটগুলির মাধ্যমে INSACOG নেটওয়ার্কে পর্যাপ্ত সংখ্যায় নমুনা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা দরকার রাজ্যগুলির। কেন্দ্রের স্বাস্থ্য সচিব আরও বলেছেন, সংক্রমণের নতুন ক্লাস্টার থাকলে সেগুলির তদারকির মাধ্যমে কার্যকরী নজরদারি, নিয়ম অনুযায়ী পরীক্ষা ও আইএলআই ও সারি কেসের পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে, যাতে আগাম কোনও সতর্কতার সঙ্কেত নজর না এড়িয়ে যায় এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়।

আরও পড়ুন:বিমানবন্দরে আইপিএসকে স্যুটকেস খোলার নির্দেশ রক্ষির, তারপর যা বেরিয়ে এলো

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন যারা টিকা নেওয়ার যোগ্য, কিন্তু এখনও টিকা নেননি, তাঁদের টিকাকরণের জন্য উত্‍সাহিত করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে রাজ্যগুলিকে। তিনি বলেছেন, সচেতনতা বাড়াতে এবং মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা ও হাত ও শ্বাসপ্রশ্বাসজনিত স্বাস্থ্যবিধি মেনে চলার মতো কোভিড বিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে রাজ্য সরকারগুলিকে।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...