Monday, June 22, 2026

Happy-Unhappy : বিশ্বের সুখীতম দেশ ফিনল্যান্ড , আর অসুখী আফগানিস্তান

Date:

Share post:

ফের একবার বিশ্বের সুখীতম (Happiest) দেশের সম্মান পেল ফিনল্যান্ড। এই নিয়ে পরপর পাঁচবার ফিনল্যান্ডবাসী বিশ্বসেরার তকমা ছিনিয়ে নিলেন । তাহলে বিশ্বের অসুখী দেশ কে ?

সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং আফগানিস্তান বিশ্বে সবথেকে অসুখী দেশ। কোনো দেশের বাসিন্দাদের মানসিক স্বাস্থ্যের সুস্থতার ওপর বিচার করে এই সমীক্ষাটি করা হয় । সমীক্ষায় দেখা গেছে শুধুমাত্র ফিনল্যান্ডই নয় । ফিনল্যান্ডের কিছু পরেই স্থান করে নিয়েছে সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়া। এই তিনটি দেশের বাসিন্দারাও বেশ সুখী। সম্পদশালী । মানসিকভাবে এই দেশের বাসিন্দারা অধিকাংশই সুস্থ । পাশাপাশি এই সূচকের সবার নিচে রয়েছে আফগানিস্তান, লেবানন , ভেনিজুয়েলা এবং ইউক্রেন । সমীক্ষায় রাশিয়ার বাসিন্দাদের সরাসরি অসুখী হিসেবে বিবেচনা না করলেও সুখীও বলা হয়নি ।

রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, সুখী দেশগুলিতে শিশু মৃত্যুর হার কম । শিশুদের শিক্ষার হার অনেক বেশি। বেকারত্ব কম। অনাহারে মৃত্যু কম । ফলে সুখী দেশে যে সকল শিশুরা বেড়ে উঠছে তাদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত সবল এবং উন্নততর। যার প্রভাবে সেই দেশগুলিতে সুস্থ, আত্মনির্ভরশীল , সুশৃঙ্খল বিনীত , শিক্ষিত এবং শক্তিমান ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠছে।

 

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...