Tuesday, April 7, 2026

বিতর্ক উসকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক

Date:

Share post:

‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত মুভিটি নিয়ে তুঙ্গে তরজা। ছবিটির পক্ষে এবং বিপক্ষে নানা যুক্তি আলোচনায় উত্তাল দেশবাসীও। বিতর্কের মধ্যেই বক্স অফিসে সাত দিনে ৯৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। আর এসবের মধ্যে ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, পরিচালকের সঙ্গে সবসময়ই থাকবে সিআরপিএফ সুরক্ষা।


আরও পড়ুন; উপাচার্যের বাসভবনের সামনেই বসন্ত উৎসবে মাতলেন বিশ্বভারতীর পড়ুয়ারা


১৯৯০ নাগাদ জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরী পণ্ডিতদের বিতাড়িত করা নিয়েই ছবির কাহিনী বলে দাবি পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী প্রমুখ।
প্রথম থেকেই ছবিটি নিয়ে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমালোচকদের মতে ছবিটিতে রাজনৈতিক রঙ চড়িয়েছেন বিজেপি নেতারাই। ইতিমধ্যেই এই ছবির টিকিটে করমুক্ত করা হয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্যে। এমনকি মুভিটি দেখার জন্য সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
এসবের মধ্যেই পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরির সুরক্ষা দেওয়ায় বিতর্ক আরও উসকে দিল কেন্দ্রের বিজেপি সরকার।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...