Friday, April 3, 2026

Uttarakhand: ৪০০ বছর আগের অভিশাপের আতঙ্কে হোলি খেলেন না গ্রামবাসীরা! 

Date:

Share post:

আজ চারিদিকে ফাগুনের আগুন, পলাশ আজ রং ধরিয়েছে মনের কোণে। বঙ্গ (Bengal)জুড়ে রং আর আবিরের মূর্ছনা। রাত পোহালেই হোলি(Holi), কথায় বলে বঙ্গের বসন্ত পূর্ণিমার পরের দিন সারা দেশ রং এর উৎসবে (Holi festival)মেতে ওঠে। কিন্তু এই রঙিন অনুভূতি আর মুহূর্তের অনেক দূরে সরিয়ে রাখেন উত্তরাখণ্ডের(Uttatakhand) তিন গ্রামের বাসিন্দারা।

জনশ্রুতি, উত্তরাখণ্ডের তিনটি গ্রাম ৪০০ বছরের অভিশাপ বয়ে নিয়ে চলেছে আজও , রুদ্রপ্রয়াগের(Rudraprayag) প্রত্যন্ত তিনটি গ্রামে দীর্ঘ ৪০০ বছর ধরে রং খেলা হয় না কারণ ‘হোলি’ তে মানা। স্থানীয়দের বিশ্বাস, গ্রামের যদি কেউ হোলি উৎসব (Holi festival)পালন করে, তবে গোটা গ্রামেই বড় কোনও বিপদ নেমে আসবে। প্রাকৃতিক বিপর্যয় বা মহামারি নেমে আসতে পারে। সেই কারণেই প্রতি বছর এই দিনটিতে গ্রামবাসীরা কার্যত গৃহবন্দি থাকেন।

Russia Ukraine War: ফুরিয়ে আসছে রসদ, ইউক্রেন হামলার তৃতীয় সপ্তাহে কপালে ভাঁজ রাশিয়ার

কিন্তু কেন এমন বদ্ধমূল ধারণা  গ্রামবাসীদের মনে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মনে আসে প্রবাদ ” বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর”।  স্থানীয়দের বিশ্বাস, প্রায় ৪০০ বছর আগে দেবী ত্রিপুরা বালা ত্রিপুর সুন্দরী অভিশাপ দিয়ে গিয়েছিলেন। হোলি উদযাপনের অপরাধে শয়ে শয়ে মানুষ কলেরা ও চিকেন পক্সে মারা গিয়েছিলেন। প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালিয়ে যান বাকিরা। পরে ফিরে এসে তাঁরা  দেবীর কাছে পুজো দিয়ে তাঁকে সন্তুষ্ট করেন। এরপর থেকেই ওই তিনটি গ্রামে হোলি খেলা নিষিদ্ধ।

স্থানীয় এক পুরোহিত জানান, এই তিন গ্রামের বাসিন্দারা মূলত কাশ্মীরের কুয়েলি, খুরজান ও জৈন্ডলা থেকে উত্তরাখণ্ডে চলে এসেছিলেন। তার আগে রাজপুতদের বিস্ত গোষ্ঠী এই গ্রামগুলিতে থাকতেন। কিন্তু আচমকাই মহামারি দেখা যায় গ্রামে। কলেরা ও চিকেন পক্সে মারা যান বহু মানুষ। সেই সময়ই গ্রামে এই প্রবাদ প্রচলিত হয় যে, ত্রিপুরা বালা ত্রিপুর সুন্দরীর অভিশাপেই মড়ক লেগেছে। কথিত আছে যে দেবী রং পছন্দ করতেন না। গ্রামবাসীরা রঙ খেলাতেই দেবী রুষ্ট হন এবং অভিশাপ দেন।

KKR: প্রকাশিত হল কেকেআরের নতুন জার্সি

রাজপুতদের চলে যাওয়ার পর পান্ডে গোষ্ঠী এই গ্রামে থাকতে আসেন, যদিও তা দীর্ঘস্থায়ী হয় নি। অবশেষে সাতটি পুরোহিত সম্প্রদায় এবং নেগী রাজপুতদের চারটি সম্প্রদায় কাশ্মীর থেকে আসেন এবং চামোলি জেলার কোঠা গ্রামে বসবাস করতে শুরু করেন। দেবীর অভিশাপের ওই প্রচলিত প্রবাদ জানার পরই তাঁরা চিরতরে হোলি উৎসব বন্ধ করার সিদ্ধান্ত নেন। তাই ওই গ্রামের সীমানা যেখানে শেষ সেখানে অনেকেই উদ্যোগ নিয়ে রংয়ের উৎসবে মেতে ওঠেন, কিন্তু অংশগ্রহণ করেন না গ্রামবাসীরা।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...