Monday, April 6, 2026

KMC: আর্থিক অপচয় বন্ধ! কাজ শেষে নথি দিলে তবেই বাকি টাকা

Date:

Share post:

বাজেট অধিবেশনে ভাষণে কলকাতা পুরসভার (KMC) আর্থিক সংকটের কথা জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এবার ২০২২-২০২৩ আর্থিক বছরে খরচের পরিমাণ বেঁধে দিল পুরসভা। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পুরসভার সম্পদের রক্ষণাবেক্ষণ এবং মেরামত থেকে শুরু করে নয়া প্রকল্পের মাধ্যমে স্থায়ী সম্পদ তৈরির জন্য ওয়ার্ডপিছু ৬০ শতাংশ টাকার প্রাথমিক অনুমোদন কোষাগার থেকে দেওয়া হবে। বাকি ৪০ শতাংশ টাকা বিভাগের কাজ শেষ হলে এবং সেই কাজের যাবতীয় তথ্য জমা দিলেই অনুমোদন করা হবে।

এ বিষযে মেয়র ফিরহাদ হাকিম বলেন, কারও টাকা আটকানো হচ্ছে না। প্রথম দফায় প্রকল্প বাবদ ৬০ শতাংশ খরচ করে হিসেব দিলেই পরের টাকার অনুমোদন দেওয়া হবে। অর্থের অপচয় বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলে জানান মেয়র।

আরও পড়ুন:বাংলাদেশের বাঙালি হিন্দুদের উৎখাত নিয়েও ছবি হোক, দ্য কাশ্মীর ফাইলস দেখে সরব তসলিমা

কলকাতা পুরসভার ২০২২-২০২৩ আর্থিক বছরের প্রারম্ভিক ঘাটতি বাজেট ১৭৭ কোটি টাকা। বাজেট (Budget) অধিবেশন ভাষণে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন মেয়র। সেই কারণেই অতিরিক্ত খরচের আসতেন এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...