Saturday, June 6, 2026

Mithali Raj: ফের রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক মিতালি রাজ

Date:

Share post:

ফের নজির গড়লে মিতালি রাজ ( Mithali Raj)। আইসিসি বিশ্বকাপে (ICC World Cup) অস্ট্রেলিয়ার ( Australia) বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করতে নেমেই বিশ্বকাপের আসরে সর্বাধিক অর্ধশতরান করার বিশ্বরেকর্ড স্পর্শ করলেন মিতালি। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সব থেকে বেশি অর্ধশতরান করার নিজের রেকর্ড উন্নত করলেন তিনি।

এদিন অজিদের বিরুদ্ধে অর্ধশতরান করতেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬৩তম অর্ধশতরান করলেন মিতালি। বিশ্বকাপের আসরে সর্বাধিক ১২টি অর্ধশতরানের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন। নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার ডেবি হকলেরও ১২টি অর্ধশতরান রয়েছে বিশ্বকাপে তাঁর। ব্যাটার হিসেবে যুগ্ম ভাবে শীর্ষে থাকলেও অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সব থেকে বেশি অর্ধশতরান করার নিজের রেকর্ড উন্নত করলেন মিতালি। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে অষ্টম অর্ধশতরান করে ফেললেন মিতালি। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। বিশ্বকাপে তাঁর অধিনায়ক হিসেবে অর্ধশতরানের সংখ্যা ছয়।

আরও পড়ুন:Jhulan Goswami: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ফের রেকর্ড গড়লেন ঝুলন গোস্বামী

 

 

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...