Saturday, June 6, 2026

Jhulan Goswami: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ফের রেকর্ড গড়লেন ঝুলন গোস্বামী

Date:

Share post:

আইসিসি মহিলা বিশ্বকাপে ( ICC World Cup) একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। আগেই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন বাংলার এই বোলার। তারপর মহিলাদের একদিনের ক্রিকেটে ছুঁয়েছেন ২৫০ উইকেট রেকর্ড। আর এবার মহিলাদের একদিনের ক্রিকেটে ২০০ ম্যাচ খেলে ফেললেন চাকদহ এক্সপ্রেস। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নামার সঙ্গে সঙ্গেই এই নজির গড়লেন ঝুলন। তবে তিনিই প্রথম নয়, দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তিনি। প্রথমে রয়েছেন তাঁরই সতীর্থ তথা ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ।

এতদিন  সব থেকে বেশি একদিনের ক্রিকেট ম্যাচ খেলার রেকর্ড ছিল ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের। তিনি খেলেছিলেন ১৯১ ম‍্যাচ। সেই নজির মিতালি আগেই ভেঙেছিলেন। শার্লটকে সম্প্রতি টপকে যান ঝুলনও। এ বার দুশো ম্যাচ খেলার নজিরও হয়ে গেল তাঁর।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ : breakfast news

 

 

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...