Saturday, June 6, 2026

Dhaka-Kolkata Train : ২৬ মার্চ থেকে ঢাকা-কলকাতা রেল চালু , জেনে নিন সময়সূচি ও ভাড়া 

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

 

দুই দেশেই করোনা সংক্রমণ কমায় স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। ফলে আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা রয়েছে। টানা ২৫ মাস বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালু হওয়ার খবরে যারপরনাই খুশি ভ্রমণপ্রেমীরা।

তবে রেল ভ্রমণের সময়সূচি ও ভাড়ায় এসেছে বেশি কিছু পরিবর্তন।

 

ঢাকা-কলকাতা এবং কলকাতা-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৫ দিন চলাচল করে।

 

ঢাকা থেকে প্রতি শুক্র, শনি, রবি, মঙ্গলবার ও বুধবার ট্রেন ছাড়বে।

 

কলকাতা থেকে প্রতি শুক্র, শনি, সোম, মঙ্গল ও বুধবার ট্রেন যাবে ঢাকায়।

 

তবে বৃহস্পতিবার মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে।

ঢাকা-কলকাতার দূরত্ব ৩৭৫ কিলোমিটার। এ রুটের যাত্রী প্রতি ট্রেন ভাড়া ট্রাভেল ট্যাক্সসহ (৫০০ টাকা) । এসি ৩,৫০৫ টাকা ( ৩০ ডলার ) ও এসি চেয়ার কার ২,৫০৫ টাকা।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট যাত্রার ২৯ দিন আগে থেকে দেওয়া হয়। এছাড়াও রিটার্ন/ফেরত টিকিট যাত্রার ৪ দিন আগে উভয় ষ্টেশন থেকে পাওয়া যাবে।

 

*ঢাকা থেকে কলকাতা ট্রেনের টিকিট* :

দুই দেশ থেকেই ট্রেনের টিকিট কাটা যাবে। বাংলাদেশ থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকা থেকে কলকাতা ট্রেনের টিকিট কাটা যাবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত টিকিট কাটা যাবে।

 

অপরদিকে ফেয়ারলি প্লেস, ডালহৌসি স্কয়ার, কোলকাতা রেলওয়ে স্টেশন থেকে কলকাতা-ঢাকা ট্রেনের টিকিট কাটা যাবে। স্থানীয় সময় সকাল ১০ থেকে বিকাল ৫ পর্যন্ত প্রতিদিন টিকিট কাটা যাবে।

 

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...