Wednesday, June 24, 2026

চব্বিশ ঘণ্টার মধ্যে রিজেন্ট পার্ক কাণ্ডে গ্রেফতার ১

Date:

Share post:

গতকাল, শুক্রবার দোলের দিন দুপুরে রিজেন্ট পার্কে (Regent Park Case) খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডাদমন শাখা এবং রিজেন্ট পার্ক থানার পুলিশের যৌথ অভিযানে ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে আটক করা হল। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার(South 24 Pargana) ফলতা থেকে গ্রেফতার করা হয় আততায়ীকে। তাকে জেরা করে পুলিশ এই ঘটনায় যুক্ত বাকিদের খোঁজ পেতে চাইছে।

প্রসঙ্গত, দোলের দিন বচসার জেরে কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় এলোপাথাড়ি গুলি চলে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে রিজেন্ট পার্কের (Regent Park Case) নতুন পল্লি এলাকা। গুলিবিদ্ধ হয়ে দিলীপ সিংহ নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জানিয়ে ছিলেন, শুক্রবার সকালে যখন দোল উৎসবে সকলে মাতোয়ারা, ঠিক তখনই নতুন পল্লি এলাকায় কয়েজন বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালায়। গুলি লাগে দিলীপ সিংহয়ের। গুরুতর জখম অবস্থায় তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই মৃত্যু হয় দিলীপের।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...