Tuesday, March 31, 2026

বনগাঁ থানায় বিক্ষোভ , আহত এক পুলিশকর্মী

Date:

Share post:

পরস্পরকে রং মাখাতে গিয়ে দোলের দিন নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন কয়েকটি ক্লাবের সদস্যরা । কথায় কথায় বচসা শুরু হয়। সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁর তিন নম্বর ওয়ার্ড । সমাধান চাইতে সকলেই ছুটে যান বনগাঁ থানায়। সেখানেও আরেক দফা সংঘর্ষ শুরু হয়। থানার সামনে সকলে মিলে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের থামাতে গেলে একজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর।

পুলিশ জানিয়েছে রং মাখানোকে কেন্দ্র করে এই ঘটনা। কয়েকটি ক্লাবের সদস্যদের মধ্যে গন্ডগোল হয়। আর তার জেরে পাড়ার মহিলাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। দু’পক্ষের এই সংঘর্ষে সকলেই থানায় পৃথকভাবে অভিযোগ জানিয়ে এসেছে । এখনো পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তদন্ত চলছে।

 

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...