Monday, June 22, 2026

Shootout-Tiljala: তিলজলায় গোষ্ঠী সংঘর্ষ , গুলিবিদ্ধ ১

Date:

Share post:

শনিবার হোলির দিন সকালেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তিলজালা এলাকা। প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । পরে তা মারামারি-হাতাহাতিতে পৌঁছায়। আর সবশেষে চলল গুলি। আর এই শ্যুটআউটে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে খবর।

পুলিশ জানিয়েছে , শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ তিলজলার তাড়িখানা এলাকায় এই ঘটনা ঘটেছে । বচসার জেরে প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী। বোমাও ছোড়া হয়। গুলিবিদ্ধ ব্যক্তি ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে । এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

 

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...