Wednesday, June 24, 2026

Sex Racket-Goa : গোয়া পুলিশের তৎপরতায় মধুচক্রের পর্দা ফাঁস, ধৃত বলিউড অভিনেত্রী

Date:

Share post:

একটি বড়োসড়ো মধুচক্রের পর্দা ফাঁস হল । সৌজন্যে গোয়া পুলিশ। মধুচক্র থেকে ৩ মহিলাসহ এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। মহিলাদের মধ্যে একজন আবার মুম্বইয়ের টেলিভিশন অভিনেত্রী।

গোয়া পুলিশের কাছে কিছুদিন ধরেই এই চক্রটির খবর আসে। গোয়ার অভিজাত হোটেলগুলোতে সক্রিয় ছিল চক্রটি। পুলিশের এক গোপন সূত্র মারফত খবর আসে হাফিজ সইদ বিলাল নামে ২৬ বছরের এক যুবক ওই মধুচক্রটির সঙ্গে জড়িত। এর পরেই পুলিশের পরিচয় গোপন রেখে একজন অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন। সেই অভিযুক্ত জানান সাংগোলদার একটি অভিজাত হোটেলে তিন জন মহিলাকে পাঠিয়ে দেওয়া হবে। পরিবর্তে ৫০ হাজার টাকা দিতে হবে । এর পর পুলিশ গিয়ে সেই হোটেল থেকে মধুচক্রের কারবারিদের গ্রেফতার করে । তিন মহিলাকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন আবার মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রী সেইসঙ্গে রিয়েলিটি শোয়ের সঞ্চালিকাও বটে।

 

এই চক্রের পেছনে আরও কে কে জড়িত তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ। ধৃতদের জেরায় অনেক গোপন তথ্য বেরিয়ে এসেছে বলে দাবি গোয়া পুলিশের। অভিনয় জগতের আর কেউ এই চক্রে যুক্ত কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...