Friday, April 3, 2026

P&o ferries : ৩ মিনিটে ৮০০ কর্মীকে ছাঁটাই করল ব্রিটেনের জাহাজ সংস্থা

Date:

Share post:

মাত্র তিন মিনিটে একসঙ্গে ৮০০ কর্মীকে ছাঁটাই করল ব্রিটেনের একটি জাহাজ সংস্থা। জানা গিয়েছে ব্রিটেনের প্রথম সারির একটি জাহাজ সংস্থা পি অ্যান্ড ও ফেরিজ ( P&o ferries)  জুম মিটিং-এ ৮০০ জন কর্মীকে যুক্ত করে। সেখানেই জানিয়ে দেওয়া হয় যে, তাদের কাউকেই আর সংস্থায় প্রয়োজন নেই । আজই তাদের শেষ দিন। ৮০০ জনকে একসঙ্গে চাকরি থেকে বের করে দেওয়া হয়।

এর আগে বেটার ডট কম সংস্থার সিইও বিশাল গর্গও ৩ মিনিটে ৯০০ কর্মীকে জুম মিটিংয়ে ডেকে ছাঁটাই করেছিলেন। সেই সময়ও ওই খবরে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত বেটার ডট কম ওই ৯০০ কর্মীর মধ্যে কাউকেই ফিরিয়ে নেয়নি। তাই সমালোচনার ঝড় উঠলেও এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু ঘটবে না এমনটা ধরেই নেওয়া যায়।

 

 

অভিযোগ উঠেছে ওই সংস্থা তার কর্মীদের আগাম কিছু না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে যায় সংস্থাটি। পি অ্যান্ড ও ফেরিজ -এর নামে নিন্দার ঝড় ওঠে । ঘটনাটি ঘটেছে গত ১৭ মার্চ । প্রথমেই এই খবরটি গোপনই ছিল। কিন্তু পরে তা জানাজানি হয়ে যায় । আর খবরটি চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় সংস্থার এহেন আচরণে নিন্দার ঝড় উঠেছে।

যদিও পি অ্যান্ড ও ফেরিজ দাবি করেছে যে, তারা এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে সে ব্যাপারে কর্মীদের আগাম জানানো হয়েছিল। ওই সংস্থাটি আরও জানিয়েছে , গত দু’বছরে ২০ কোটি পাউন্ড আর্থিক ক্ষতি হয়েছে। তাই কোম্পানিকে বাঁচাতে গেলে ৮০০ কর্মীকে ছাঁটাই করা ছাড়া আর কোনও উপায় ছিল না।ওই সংস্থার দাবি সংশ্লিষ্ট ৮০০ কর্মীকে ই মেইল, কুরিয়ার , হোয়াটসঅ্যাপ মেসেজ সবকিছু জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই কর্মীরা নাকি সেইখবরে গুরুত্ব দিতে চাননি।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...