Saturday, March 14, 2026

Hardik Pandya: আইপিএলে নামার আগে কী বার্তা দিলেন গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া

Date:

Share post:

২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২ ( IPL 2022)। তারই প্রস্তুতি ব‍্যস্ত প্রতিটি দল। ২০২২ আইপিএল হতে চলেছে দশ দলের। নতুন দল হিসাবে যোগ দিয়েছে লখনৌ সুপারজায়েন্টস এবং গুজরাত টাইটান্স। গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২৮ তারিখ লখনৌ সুপারজায়েন্টসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত টাইটান্স। তার আগে এক বিশেষ বার্তা দিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

এদিন এক সাক্ষাৎকারে হার্দিক বলেন,” দল নিয়ে আমি খুশি। গুজরাত একটা নতুন দল এবং সত্যি বলতে, কিছু প্রমাণ করার জন্য আমরা খেলতে নামব না। ভাল ক্রিকেট খেলাই আমাদের প্রধান লক্ষ্য। দলের অন্দরে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যাতে প্রত্যেকে নিজের ক্ষমতা অনুযায়ী সেরাটা দিতে পারে। কারও থেকে আলাদা করে কোনও প্রত্যাশা নেই। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রতি দিন যেন উন্নতি করতে পারি। সেই দিকে আমাদের নজর দেব।”

এরপাশাপাশি নিজের প্রস্তুতি কেমন চলছে সে ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন হার্দিক। তিনি বলেন, “পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটালাম। কঠোর পরিশ্রম তো চলছেই। নিজেকে ভাল ভাবে প্রস্তুত করার চেষ্টা করছি।”

আরও পড়ুন:Mithali Raj: ফের রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক মিতালি রাজ

 

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...