Saturday, April 4, 2026

Campaign: জমজমাট বাবুলের রবিবাসরীয় প্রচার, নিশানায় অধিকারী-দিলীপ

Date:

Share post:

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জমজমাট প্রচার রবিবার। সকাল সকাল প্রচারে বেরিয়ে আড্ডার মেজাজে জনসংযোগ সারলেন তৃণমূল (TMC) প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। পাশাপাশি নিশানা করলেন বিজেপি (BJP) নেতৃত্বকেও।

প্রথমে বাবুল পৌঁছে যান পার্ক সার্কাস (Park Circus) ময়দানে। সেখানে তখন ছেলেমেয়ারা কিক বক্সিং ও ক্যারাটে প্রাকটিস করছিল। তাদের সঙ্গে প্র‍্যাকটিসে নেমে যান তৃণমূল প্রার্থী। হেভিওয়েট প্রার্থীকে ঘরোয়া মেজাজে পেয়ে খুশি তারাও।

এরপর বিভিন্ন এলাকায় ঘোরেন বাবুল। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে৷ খেলাপ্রেমী বাবুল নেমে পড়েন ফুটবল নিয়ে মাঠে। সঙ্গে একদল কচিকাঁচা। এরই মধ্যে বাবুলকে স্বাগত জানান প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বোন। উত্তরীয় পরিয়ে বলেন, এখান থেকে বিপুল ভোটে জিতবেন বাবুল। সকলে মিলে তাঁকে জেতাবেন বলে কথা দিলেন।

প্রচারে বেরিয়ে এদিন আবার পেগাসাস অধিকারী ও দিলীপ ঘোষকে একহাত নেন বাবুল সুপ্রিয়। বলেন, নির্বাচনের অনেক আগে থেকেই দলের সঙ্গে তাঁর সংঘাত চলছিল। গরুর দুধে সোনা, লাশ নামিয়ে দেব- এসব কথা মানতে পারছিলেন না। আবার ডিফেন্ডও করতে পারছিলেন না। পেগাসাস অধিকারী নিয়ে বলেন, “বড় বড় কথা না বলে আগে ওর বাবা কোন দলে আছে বলুক। পদ আঁকড়ে কেন পরে আছে৷ পদত্যাগ করে জিতে আসুক দম থাকলে।”

বাবুল চিরকালই জনসংযোগে তুখোড়। তাঁর নিজস্ব স্টাইলেই এদিন চলে জনসংযোগ ও প্রচার। ভোট বাজারে বিরোধী শিবির যখন কার্যত ধুঁকছে তখন কয়েক যোজন মাইল এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন:বাজি ফাটানোর প্রতিবাদ করায় পরীক্ষার্থীর উপর ব্লেড হামলা, ২ অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...