Wednesday, June 24, 2026

বাজি ফাটানোর প্রতিবাদ করায় পরীক্ষার্থীর উপর ব্লেড হামলা, ২ অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

Date:

Share post:

বাজি ফাটানোর প্রতিবাদ করায় আক্রান্ত হলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর ব্লেড দিয়ে হামলা চালায় একদল যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর চিকিৎসা করা হয়। জানা গেছে ৩২টি সেলাই পড়েছে জখম পরীক্ষার্থীর।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:Weather Forecast: বাড়ছে তাপমাত্রা, ‘অশনি’র জেরে কী স্বস্তির বৃষ্টি রাজ্যে?

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা মহম্মদ ফায়েজ আফজল আলি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সামনেই পরীক্ষা তাই বাড়ির সামনে বাজি ফাটানোর জেরে পড়াশুনার অসুবিধা হচ্ছিল তাঁর। প্রতিবাদে করাতেই বিপত্তি। এমনকি পরীক্ষার্থীর মা যুবকদের কাছে বাজি না ফাটানোর অনুরোধ জানানো হয়। রেগে গিয়ে ছাত্রের মায়ের সামনেই বাড়ির জানলার কাছে চকলেট বোমা ফাটায় যুবকরা। তখনই পরীক্ষার্থীর সঙ্গে স্থানীয় যুবকদের ধাক্কাধাক্কি শুরু হয়।এরপর আচমকাই তাঁর বাড়িতে উপস্থিত হন বেশ কয়েকজন যুবক। তার উপর ব্লেডের হামলা চালায় সেই দল।  তাঁর ঘাড়, মাথা ও পিঠের একাধিক জায়গায় গভীর ক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে রাস্তায় লুটিয়ে পড়ে ছাত্রটি। স্থানীয়রা  তাঁকে উদ্ধার করেন। এরপর রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, পরীক্ষার্থীর ক্ষতস্থানে মোট ৩২টি সেলাই পড়েছে।


শনিবার রাতেই এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে পরীক্ষার্থীর পরিবার। বাড়ির সামনেই এই হামলার শিকার হওয়ার ঘটনায় হতবাক প্রায় সকলেই। পরীক্ষার্থীর পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...