Friday, April 3, 2026

Bollywood-Director : দুর্ঘটনা নয়, আত্মহত্যাই করেছেন বলিউড পরিচালকের পুত্র, জানাল পুলিশ

Date:

Share post:

শুক্রবার দোলের দিন নিজেদের বাড়ির পাঁচতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বলিউড পরিচালক গিরিশ মালিকের ছেলে মন্ননের। প্রথমে এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করলেও ফরেনসিক রিপোর্ট আসার পর পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যাই। ফলে বাড়ির লোক যতই মৃত্যুর ঘটনাটিকে দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক পুলিশের রিপোর্ট সম্পূর্ণ ভিন্ন তথ্য দিচ্ছে।

 

 

কারণ প্রশ্ন উঠবেই যে অত উচু থেকে একটি পূর্ণবয়স্ক ছেলে কী ভাবে পড়ে যেতে পারে যদি তার পিছনে অন্য কোনো কারণ না থাকে । ফলে পুলিশ প্রথম থেকেই অনুমান করেছিল এটি নয় আত্মহত্যা। না হলে কেউ তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।ফলে পুলিশ প্রথম থেকেই বাড়ির লোককে জেরা করতে শুরু করেছিল।

জেরায় জানা যায় , বাড়িতে মদ্যপান করা নিয়ে বচসার জেরেই পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মন্নন। পুলিশ জানিয়েছে শুক্রবার দোল খেলার পরে মদ্যপান করে বাড়ি ফিরেছিলেন মন্নন। বাড়ি ফিরে আবারও মদ্যপান করেন। বাবা নিষেধ করলে বচসা বাধে। তারপর সম্ভবত বাবা ছেলের মধ্যে প্রচন্ড বাগবিতণ্ডা হয় । আর তার জেরেই প্রচণ্ড উত্তেজিত হয়ে জানলা ভেঙে ঝাঁপ দেন ওই তরুণ।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...