Sunday, June 28, 2026

Rape: বাড়িতেই লাগাতার ধর্ষণ নাবালিকাকে! কাঠগড়ায় দাদু থেকে বাবা

Date:

Share post:

অপরিচিত জায়গায় অনাত্মীয় নয়, নিজের পরিবারের মধ্যে দাদু (Grandfather), বাবা(Father), কাকা(Uncle), দাদার যৌন লালসার শিকার ১১ বছরের বালিকা। পুনের (Pune) বুন্ডগার্ডেনের পাঁচ বছর ধরে নির্যাতিত ওই বালিকা। ঘটনায় হতবাক পুলিশ-প্রশাসন।

অভিযোগ, মেয়েটির দাদু ও দূর সম্পর্কের কাকা সুযোগ পেলেই যৌন নির্যাতন চালাত। শুধু তাই নয়, তার বাবা এবং দাদা তাকে লাগাতার ধর্ষণ করে। পুনে পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর অশ্বিনী সাতপুতে জানান, মেয়েটি তার স্কুলে ‘গুড টাচ এবং ব্যাড টাচ’ জানার পর, শিক্ষিকাকে তার অভিজ্ঞতার কথা জানায়। পাঁচ বছর ধরে তার উপর নির্যাতন চলছিল বলে অভিযোগ করেছে সে।

Accident:চলন্ত গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রৌঢ়ের

মেয়েটির দাদা এবং বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার ধর্ষণের (Rape) মামলা দায়ের করা হয়েছে। তার দাদু এবং দূর সম্পর্কের কাকার বিরুদ্ধে ধারা ৩৫৪ অধীনে মামলা করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রে খবর, এই অপরাধের POCSO আইনের যোগ করা হবে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...