Sunday, June 28, 2026

Foreign Money Exchange: ভারতের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে বিরাট পতন

Date:

Share post:

পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : ১১ মার্চ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে ৯.৬৪৬ বিলিয়ন ডলার কমে ৬,২২.২৭৫ বিলিয়ন ডলার হয়েছে । যা গত দু’ বছরের মধ্যে সর্বোচ্চ পতন। এই পতনের অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) রুপির মূল্যের পতন রোধ করতে প্রচুর পরিমাণে ডলার বিক্রি করেছে। বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের দ্বারা ক্রমাগত বিক্রির কারণে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মূলধনের বহিঃপ্রবাহের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে রুপির অবমূল্যায়ন হয়েছে।আরবিআই-এর সাপ্তাহিক পরিসংখ্যানগত পরিপূরক অনুসারে, বৈদেশিক মুদ্রার সম্পদ, যা ফরেক্স রিজার্ভের সবচেয়ে বড় উপাদান, আলোচ্য সপ্তাহে ১১.১০৮ বিলিয়ন ডলার কমে ৫৫৪.৩৫৯ বিলিয়ন ডলার হয়েছে।উল্লেখ্য, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ মার্চ, ২০২০-তে শেষ হওয়া সপ্তাহে ১১.৯ বিলিয়ন ডলার কমে গিয়েছিল। ৩ সেপ্টেম্বর, ২০২১-এ শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ ৬৪২.৪৫৩ বিলিয়ন ডলার ছুঁয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তীব্র হওয়ার পর এবং অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার পর আরবিআই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির মাধ্যমে ডলার বিক্রি শুরু করে যখন রুপি ৭৬ মাত্রা অতিক্রম করে এবং ডলারের বিপরীতে ৭৭-এর দিকে এগিয়ে যায়।অন্যদিকে, রুপির উপর তীব্র চাপ সৃষ্টি করে বিদেশি বিনিয়োগকারীরা চলতি মার্চ মাসে এ পর্যন্ত ৪১,৬১৭ কোটি রুপি তুলে নিয়েছে। ফেব্রুয়ারিতে ৪৫,৭২০ কোটি রুপি এবং জানুয়ারিতে ৪১,৩৪৬ কোটি রুপি তোলা বিদেশী মুদ্রার মজুদে টান পড়ার আরও একটি কারণ। তবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে সোনার দাম বেড়ে যাওয়ায়, আলোচ্য সপ্তাহে মজুদ সোনার মূল্য ১.৫২২ বিলিয়ন ডলার বেড়ে ৪৩.৮৪২ বিলিয়ন ডলার হয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...