Tuesday, June 23, 2026

কয়লা ও গরুপাচার-কাণ্ডে এবার দিল্লির ৩ ইডি অফিসারকে তলব কালীঘাট থানায়

Date:

Share post:

এবার দিল্লিতে কর্মরত ইডি’র তিন আধিকারিককে ডেকে পাঠাল কলকাতার কালীঘাট থানার পুলিশ। সূত্রের খবর, কয়লা ও গরুপাচার-কাণ্ডের একটি পুরোনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সোমবার তলব করা হয়েছে। সোমবার দুপুর ১২টা নাগাদ ওই তিন আধিকারিককে হাজিরা দিতে হবে কালীঘাট থানায়, সেই মর্মেই নোটিশ পাঠানো হয়েছে ইডির ওই তিন আধিকারিককে।

সূত্রের খবর, আগে গরু ও কয়লা পাচার কাণ্ডের মামলায় দিল্লির দুই ইডি অধিকারিককে কালীঘাট থানায় তলব করা হয়েছিল। সেই তলবের ওপর দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ায় সে যাত্রায় হাজিরা দিতে হয়নি তাঁদের। সাময়িক স্বস্তির পর ফের কালীঘাট থানার তরফে নোটিশ গিয়েছে তাঁদের কাছে।

জানা গিয়েছে, এবার এই মামলার তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের হাতে। নতুন করে তদন্ত শুরু হতে চলেছে। তাই আগের দুই ইডি আধিকারিকের সঙ্গে আরও একজন অফিসারকে তলব করল কালীঘাট থানা।  তবে তাঁরা আদৌ হাজিরা দেবেন, নাকি এড়িয়ে যাবেন? সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন- অন্ডাল বিমানবন্দরে তুমুল উন্মাদনায় উষ্ণ অভ্যর্থনা: শত্রুঘ্ন বোঝালেন ঘুরতে নয়, জিততে এসেছেন

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...