Tuesday, June 23, 2026

Isl: আইএসএল চ‍্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি, দুরন্ত পারফরম্যান্স গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমানির

Date:

Share post:

আইএসএল (ISL)চ‍্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি (Hyderabad Fc)। রবিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে কেরলা ব্লাস্টার্সকে ( Kerala Blasters) হারিয়ে আইএসএলের খেতাব পকেটে পুরল হায়দরাবাদ এফসি। টাইব্রেকারে কেরলকে হারায় হায়দরাবাদ। কেরলের বিরুদ্ধে ১২০ মিনিট পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে কেরলকে ৩-১ হারাল হায়দরাবাদ। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স হায়দরাবাদ গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমানির। দু’টি দুরন্ত সেভ করেন তিনি।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে প্রথমার্ধে একাধিকবার আক্রমণে গেলেও প্রথম ৪৫ মিনিটে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দুই দল। যার ফলে প্রথমার্ধে খেলার ফলাফল থাকে গোলশূন‍্য।

এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় কেরল। যার ফলে ম‍্যাচের ৬৮ মিনিটে গোল করে কেরলকে এগিয়ে দেন রাহুল কেপি। এরপরই পাল্টা আক্রমণ চালায় হায়দরাবাদ। যার ফলে ম‍্যাচের ৮৮ মিনিটে গোল করে হায়দরাবাদের হয়ে সমতা ফেরান সাহিল তাভোরা। এরপর খেলা গড়ায় এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমেও ম‍্যাচের ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে কেরলকে ৩-১ গোলে হারিয়ে দেয় হায়দরাবাদ।

এদিন ফাইনাল ম্যাচে ছিল দর্শক প্রবেশের অনুমতি। তাই ফতোরদা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সাড়ে ১১ হাজার দর্শক। দর্শকের উপস্থিতিতে আইএসএল ট্রফি ঘড়ে তুলল হায়দরাবাদ।

আরও পড়ুন:বেঙ্গালুরুর পিচ নিয়ে কী রিপোর্ট দিল আইসিসি?

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...