Saturday, April 4, 2026

মেদিনীপুরে রেল প্রকল্পের উদ্বোধনে একমঞ্চে দিলীপ-জুন

Date:

Share post:

(রবিবার ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে প্রকল্পের উদ্বোধন করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং তৃণমূল বিধায়ক জুন মালিয়া)

রাজনৈতিক দূরত্ব ভুলে সৌজন্যের নজির। মেদিনীপুরে রেলপ্রকল্প উদ্বোধনে পাশাপাশি বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও তৃণমূল বিধায়ক জুন মালিয়া। মেদিনীপুর স্টেশনে রেলওয়ে ফুটওভার ব্রিজ উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল যুযুধান প্রতিপক্ষ দুটি দলের জনপ্রতিনিধিকে। আজ, রবিবার ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে প্রকল্পের উদ্বোধন করলেন দিলীপ এবং জুন। জানা গিয়েছে, রেলের এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল দিলীপ ঘোষ এবং স্থানীয় বিধায়ক জুন মালিয়াকে।

এদিনের অনুষ্ঠানের যোগ দিয়ে তৃণমূল বিধায়ক জুন মালিয়া বলেন, “কোনও উন্নয়নমূলক কাজে রাজনীতি করা ঠিক নয়। তাই রাজনীতির রং না দেখে সাংসদের সঙ্গে একই মঞ্চে এসেছি। যাঁরা আমাদের ভোট দিয়ে বিধায়ক করেছেন, সেই মানুষের জন্য উন্নয়নে যাতে ভাঁটা না পড়ে একজন জনপ্রতিনিধি হিসেবে সেদিকে নজর রাখা আমার দায়িত্ব ও কর্তব্য।

যদিও দিলীপ ঘোষ যথারীতি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েওরাজনৈতিক মন্তব্য করেন। রাজ্য সরকারকে কিছুটা খোঁচা দিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্র সরকারের অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক এবং সাংসদকে ডাকা হয় তা তিনি যে দলেরই হোন না কেন। কিন্তু এখানকার রাজ্য সরকার অনেক সময় তা করে না।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...