Wednesday, April 1, 2026

BJP: বিজেপি সাংসদের নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্য, ধন্যবাদ জ্ঞাপন জগন্নাথের

Date:

Share post:

গাড়িতে হামলার প্রেক্ষিতে রানাঘাটের বিজেপি (BJP) সাংসদ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্য সরকার৷ সাংসদের নিরাপত্তায় দুজন পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে৷ সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন জগন্নাথ সরকার।

শনিবার রাতে কল্যাণী থেকে ফেরার সময় হরিণঘাটার শিমুলতলা এলাকায় বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে৷ বোমা লক্ষ্যভ্রষ্ট হয়। তাঁর গাড়িরও কোনও ক্ষতি হয়নি৷ ঘটনায় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বিজেপি৷ এই ঘটনার প্রেক্ষিতে জগন্নাথ সরকারের জন্য দুজন পুলিশ কর্মী মোতায়েন করেছে রাজ্য সরকার। সিদ্ধান্তে খুশি বিজেপি সাংসদ৷ তিনি বলেন, রাজ্য সরকার নিরাপত্তা দেওয়ায় কিছুটা হলেও আশ্বস্ত৷ তাদের ধন্যবাদ জানান তিনি৷

আরও পড়ুন- বেঙ্গালুরুর পিচ নিয়ে কী রিপোর্ট দিল আইসিসি?

 

Related articles

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...