Saturday, April 4, 2026

তিলজলা গুলি-কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্তের ভাই-মা-দিদি

Date:

Share post:

(পুরোনো অশান্তির জেরে শনিবার দোলের দিন সাতসকালে তিলজলায় রাজু রায় নামের এক যুবককে গুলি করে করে জীবোধ রাই এবং তার ভাইয়েরা)

তিলজলায় গুলি-কাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত জীবোধ রাইয়ের ভাই-সহ তিন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, আজ রবিবার সকালে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে গ্রেফতার করে মূল অভিযুক্ত জীবোধের ভাই বিরোধ রাইকে। পাশাপাশি, তার মা ফুলনদেবী ও দিদি লীলাবতীকেও গ্রেফতার করে পুলিশ। যদিও এখনও মূল অভিযুক্ত জীবোধ রাইয়ের হদিশ পায়নি পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালবাজার গুন্ডা দমন শাখা এবং তিলজলা থানার পক্ষ থেকে। জেরার সূত্র ধরেই জীবোধের নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, পুরোনো অশান্তির জেরে শনিবার দোলের দিন সাতসকালে তিলজলায় রাজু রায় নামের এক যুবককে গুলি করে করে জীবোধ রাই এবং তার ভাইয়েরা। অভিযোগ, সকালে বাজার করে ফেরার সময় রাজুর পথ আটকায় জীবোধ রাই ও তার ভাইয়েরা। কথা কাটাকাটি থেকে শুরু হয় তুমুল বচসা। রাজুর বাবা ডাবলু রায় পরিস্থিতি সামাল দিতে এলে প্রথমে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয়। এরপর তিন রাউন্ড গুলি চলে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজ্য। এরপর রাজু ও তাঁর বাবাকে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করেন। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...