Tuesday, March 24, 2026

পানিহাটির নিহত কাউন্সিলর অনুপমের স্ত্রীকে নিরাপত্তা দিল রাজ্য সরকার

Date:

Share post:

এবার পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষীকে নিরাপত্তা দিল রাজ্য সরকার। এখন থেকে মীনাক্ষীদেবী বাড়ির বাইরে গেলেই সঙ্গে থাকবেন বারাকপুর কমিশনারেটের দুই সশস্ত্র পুলিশকর্মী।

গত ১৩ মার্চ অনুপম খুন হওয়ার পর তাঁর গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিল। সম্প্রতি, বারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্ত। তিনি কমিশনারের কাছে নিরাপত্তার আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েই ব্যক্তিগত নিরাপত্তা দিল রাজ্য। নিরাপত্তা পেয়ে রাজ্য ও বারাকপুরের পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন মীনাক্ষীদেবী।

আরও পড়ুন:নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপোকে জিজ্ঞাসাবাদ সিটের, ক্লোজ আইসি-সহ ৫ পুলিশকর্মী

উল্লেখ্য, অনুপম দত্ত খুন হওয়ার পর তাঁর বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন, সবরকম ভাবে রাজ্য সরকার অনুপমের পরিবারের পাশে আছে। কামারহাটির বিধায়ক মদন মিত্রও নিহত কাউন্সিলরের স্ত্রী নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন।

Related articles

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...