Saturday, April 4, 2026

Deganga-murder : ১৩ দিন পর উদ্ধার শিশুর বস্তাবন্দি দেহ, গ্রেফতার পুত্রসহ গৃহশিক্ষক

Date:

Share post:

স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি সাত বছরের একটি শিশু । অবশেষে ১৩ দিন পর শিশুটির বাড়ির কাছাকাছি একটি পুকুর থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা সাধুখাঁপাড়ায়। এই ঘটনায় এখনও পর্যন্ত শিশুটির গৃহশিক্ষক ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে , শিশুটির নাম রাকেশ কাহার। গত ৮ মার্চ শিশুটি শেষবার স্কুলে গিয়েছিল। তারপর থেকে তার আর কোনও খোঁজ নেই। ১৩ দিন পর বেড়াচাঁপা চন্দ্রকেতু গড় এলাকার একটি পুকুর থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। কী কারনে শিশুটিকে খুন করা হল তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের প্রশ্নের মুখে শিশুটির বাবা স্বপন কাহার জানিয়েছেন , তিনি তাঁর প্রতিবেশী হারান পাড়ুই নামে এক স্কুল শিক্ষকের কাছ থেকে আড়াই লক্ষ টাকা ধার নিয়ে একটি জমি কিনেছিলেন। স্বপন কাহার পেশায় রিকশা চালক। স্বপনের অভিযোগ , অনেক কষ্ট করে টাকা জমিয়ে ওই জমি তিনি কিনেছিলেন । কিন্তু ওই জমি আর তিনি হাতে পাননি। শেষ পর্যন্ত হতাশ হয়ে জমির টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত গৃহশিক্ষক তাঁকে পাল্টা হুমকি দিতে শুরু করেন । তার পরিবারের সকলকে মেরে ফেলার ভয় দেখাতেন । স্বপন কাহারের অভিযোগের ভিত্তিতেই গৃহশিক্ষক এবং তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...