Sunday, April 5, 2026

কেন্দ্রের ‘কৃষক সম্মান নিধি’ থেকে বঞ্চিত রাজ্যের কৃষকরা, অভিযোগ শোভনদেবের

Date:

Share post:

রাজ্যের কৃষকদের কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, এখনও পর্যন্ত ১০ লক্ষ রাজ্যের কৃষক ‘কৃষক সম্মান নিধি’-র টাকা থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি ১১ লক্ষ কৃষকের সমস্ত তথ্য দেয়া সত্বেও তাদের কৃষক সম্মান নিধি টাকা দেয়ার বিষয়ে আইনি জটিলতার বিষয়কে সামনে আনার চেষ্টা করছেন। সেখানে কোন কোন কৃষকের আধার কার্ডের সমস্যা, ব্যাংক একাউন্টের সমস্যা কারণ হিসেবে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত তথ্য দেয়ও সত্ত্বেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধি থেকে সর্ব মোট ২১ লক্ষ কৃষক বঞ্চিত হয়েছেন।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে দু বছরের কৃষক সম্মান নিধি টাকা পাননি তা একসঙ্গে দিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত এ রাজ্যের ৬০ লক্ষ কৃষক প্রকল্পের ১৮ হাজার টাকা এখনও পায়নি বলে অভিযোগ করেন শোভনদেব।

আরও পড়ুন- Katwa: মর্মান্তিক! একই পরিবারে একসঙ্গে ৩ জনের রহস্যমৃত্যু

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...