Saturday, April 4, 2026

India Team: আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য ২৫ জনের ভারতীয় দল ঘোষণা করলেন ইগর স্টিমাচ

Date:

Share post:

আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য ২৫ জনের ভারতীয় দল (India Team) ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। আগামী ২৩ ও ২৬ মার্চ বাহারিন ও বেলারুশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই দুই ম্যাচের জন্য ফাইনাল দল ঘোষণা করলেন স্টিমাচ। সামনেই এএফসি এশিয়ান কাপের ম‍্যাচ। তার আগে নিজেদের একবার ঝালিয়ে নিতে চান প্রীতম কোটাল, মনবীর সিংরা।

৮ জুন থেকে এএফসি এশিয়ান কাপের ফাইনাল যোগ্যতাপর্বের ম্যাচগুলি খেলতে নামবে ভারতীয় দল। কলকাতায় হবে সেই ম্যাচ। তার আগে কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চান ভারতীয় দলের কোচ স্টিমাচ।

আইএসএলে যেসকল তরুণরা ভালো খেলেছে তাদেরকে দলে রেখেছেন স্টিমাচ। একেবারে সাতজন ফুটবলারকে প্রথমবার জাতীয় দলের জন্য ডাকা হয়েছে। এই সাত জনের মধ্যে রয়েছেন  প্রভসুখন গিল, ‘এমার্জিং’ ফুটবলার রোশন সিং। এছাড়া কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সের স্তম্ভ রুইভাহরমিপাম, বেঙ্গালুরুর দানিশ ফারুখ, হায়দরাবাদের অনিকেত যাদব। ডাক পেয়েছেন ভিপি সুহের ও আনয়ার আলিও। যদিও ভারতীয় স্কোয়াড থেকে সুনীল ছেত্রী নিজেকে আগেই সরিয়ে নিয়েছেন।

এই দুই প্রীতি ম‍্যাচ নিয়ে স্টিমাচ বলেন,” আমাদের প্রতিপক্ষ বাহারিন এবং বেলারুশ ফিফা ব়্যাঙ্কিংয়ে আমাদের থেকে এগিয়ে আছে। তবে ব়্যাঙ্কিং যাই হোক না কেন, খেলাটা মাঠে নামে খেলতে হয়। এই ম্যাচগুলি আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, তা আমাদের দেখিয়ে দেবে। আইএসএলে যেসব তরুণরা ভাল খেলেছেন, তাঁদের আমরা সুযোগ দেব এবং পরখ করে দেখে নেব ওদের জুনে খেলানো যায় কিনা।”

আরও পড়ুন:Rafael Nadal: ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে হার নাদালের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...